ঢাকাWednesday , 17 September 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের কৃতিসন্তান উপদেষ্টা মাহফুজ আলম

    admin
    September 17, 2025 9:56 am । ২০৭ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের কৃতিসন্তান উপদেষ্টা মাহফুজ আলম
    ভিবি নিউজ ডেস্ক : মাহফুজ আলম (মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত) হলেন ২০২৪ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। তিনি ২০২৪ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন।

    মাহফুজের জন্ম ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলাররামগঞ্জ উপজেলারইছাপুর গ্রামে। তিনি বাংলাদেশের চাদঁপুর জেলার গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসা থেকে এসএসসি (দাখিল) এবং তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পাস করেন। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

    তাঁর পিতা আজিজুর রহমান (বাচ্চু) ইছাপুর ইউনিয়ন বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন।মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক। এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ‘ অনু্ঠানে মুহাম্মদ ইউনূস তাকে ২০২৪ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের এর ‘মাস্টারমাইন্ড’ বলে অভিহিত করেন।