ঢাকাWednesday , 15 July 2026
    আজকের সর্বশেষ সবখবর

    ফাইনালে খেলবে আর্জেন্টিনা, জিরো পয়েন্ট থেকে আর্জেন্টিনার সাপোর্টার সোহেল গং

    admin
    July 15, 2026 6:22 am । ২৫ জন
    Link Copied!

    ফাইনালে খেলবে আর্জেন্টিনা, জিরো পয়েন্ট থেকে আর্জেন্টিনার সাপোর্টার রা

    ভিবি নিউজ ডেস্ক :  আজ ১৬ জুলাই ২০২৬ইং বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ফুটবল খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলবে, তারই ইমেজে লক্ষ্মীপুর সদর উপজেলার কামনখোলা জমিদার বাড়ির জিরো পয়েন্টে  মোঃ সোহেল খান, মোহাম্মদ আকবর, জায়েদুল ইসলাম জুয়েল ও রবিউল ইসলাম রাসেল এর উদ্যোগে আর্জেন্টিনার সাপোর্টাররা বড়পর্দায় আনন্দমুখর পরিবেশে খেলা দেখবে এবং খাওয়া-দাওয়ারও আয়োজন করেছে ফুটবল প্রেমী বন্ধুরা।  বিশ্বকাপের মঞ্চে কিছু দল শুধু ভালো ফুটবল খেলেই নয়, কঠিন মুহূর্তে নিজেদের মানসিক শক্তির কারণেও আলাদা পরিচয় তৈরি করে। সেই তালিকায় অন্যতম আর্জেন্টিনা। চাপ যত বেড়েছে, ততই যেন আরও শক্তিশালী হয়ে উঠেছে লিওনেল স্কালোনির দল। এবারও সেমিফাইনালে জায়গা করে নিয়ে তারা দাঁড়িয়ে আছে নতুন ইতিহাস গড়ার দুয়ারে। সামনে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা, আর সেই লড়াই জিততে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও বাস্তব হয়ে উঠবে।

    এবার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। আজ বুধবার রাত একটায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ ঘিরে বিশেষ আগ্রহের আরেকটি কারণ লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি তিনি। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর কাকতালীয়ভাবে ইংল্যান্ডের সঙ্গে আর দেখা হয়নি আলবিসেলেস্তেদের। অন্যদিকে থমাস টুখেলের ইংল্যান্ডও শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কিছু দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে মাঝেমধ্যে খেলোয়াড়দের সমন্বয়ের অভাব ছিল এবং প্রতিপক্ষ ১০ জনে নেমে যাওয়ার পরও প্রত্যাশামতো বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।
    তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা। কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো এবং ম্যাচ জয়ের পথ খুঁজে নেওয়ার ক্ষমতা দলটিকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রয়োজনের সময় মেসির নেতৃত্ব, আলভারেজের পরিশ্রম এবং দলের সম্মিলিত প্রচেষ্টা আবারও আত্মবিশ্বাস জোগাচ্ছে সমর্থকদের। ইতিহাস অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে এখন পর্যন্ত যতবার সেমিফাইনালে উঠেছে তারা, প্রতিবারই ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ এবারও আশস করছে কামান খোলা জিরো পয়েন্টে অবস্থান করার আর্জেন্টিনা দলের সাপোর্টাররা।
    কামান খোলা জিরো পয়েন্ট থেকে ভি বি রায় চৌধুরী।।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ