ঢাকাSunday , 12 April 2026
    আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী লুৎফর রহমানের সাথে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খাঁনের সৌজন্য স্বাক্ষাত

    admin
    April 12, 2026 4:18 am । ৩৬ জন
    Link Copied!

    বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী লুৎফর রহমানের সাথে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খাঁনের সৌজন্য স্বাক্ষাত

    ভিবি নিউজ ডেস্ক : দেশবরেণ্য স্বনামধন্য আইনজীবী লুৎফর রহমান-এর সঙ্গে গতকাল ১১ এপ্রিল উনার চেম্বারে সৌজন্য স্বাক্ষাত করেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন , এবং তিনি সংগঠনের আইনী সহযোগীতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান।।
    এসময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সম্মিলিত মানবাধিকার জোট-বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রধান আইন উপদেষ্টা,দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমান দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আইনজীবী নিযুক্ত হওয়ায় সাংবাদিক শামীম তালুকদারের নেতৃত্বে সম্মিলিত মানবাধিকার জোট ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোনা জেলা শাখা এবং বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোনা জেলা শাখার দায়িত্ববান সাংবাদিক-মানবাধিকার কর্মীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান হয় ।
    বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রধান আইন উপদেষ্টা আইনজীবী লুৎফর রহমান দুদকের আইনজীবী নিযুক্ত হওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।