পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুরের কৃতিসন্তান মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মহোদয়ের নিকট লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার বাসির দাবি প্রকাশ।
জানা যায় ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপি-র যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য, তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শপথ গ্রহণ করেন এবং এরপর থেকে সক্রিয়ভাবে পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করছেন।
পানি সম্পদ মন্ত্রীর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – যুগ্ম মহাসচিব। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ডাকসু-র সাবেক নেতা ছিলেন।
তিনি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার বিজয়ী হয়েছেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচনী জনসভায় কয়েকটি ওয়াদা করেছেন, তরমধ্যে লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেল লাইন স্থাপন, আঞ্চলিক সড়ক কে ফোর লাইনে উত্তীর্ণ সহ কয়েকটি দীর্ঘ মেয়াদি কাজের বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মোতাবেক তিনি কাজ করে চলেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার বাসির একান্ত প্রানের দাবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন উপশহর দালাল বাজারে করা হয়। কারন এখানে পর্যাপ্ত খাস সম্পত্তি আছে, দালাল বাজার খোয়াসাগর দীঘির আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক থাকার কারনে যাতায়াত ব্যবস্থাও খুবই সুন্দর। এরই মধ্যে সংবাদ ধারা নামক একটি ফেসবুক আইডিতে ভি বি রায় চৌধুরীর করা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে, যেখানে লক্ষ লক্ষ লোক উপশহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য লক্ষ্মীপুরের কৃতিসন্তান মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী মহোদয় এবং লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।
এই বিষয়ে লক্ষ্মীপুরের কৃতিসন্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব সৈয়দ বেলাল হোসেন মানিকের অভিপ্রায় জানতে চাইলে তিনি আমাদের এপ্রতিবেদক কে বলেন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারটি জমিদারদের আমল থেকে গুরুত্ব সহকারে দীর্ঘদিন বহন করে আসছে। লক্ষ্মীপুরে পর্যটকদের বিনোদন কেন্দ্র হিসাবেও এই উপশহর যথেষ্ট সমাদৃত হয়েছে। তিনি আরো বলেন উত্তরে রামগঞ্জ ১৫ কি:মি:, পশ্চিমে রায়পুর ১০কি:মি:, পূর্বে লক্ষ্মীপুর ৫কি:মি:, এরমধ্যে মধ্যবর্তী হচ্ছে উপশহর দালাল বাজার। এখানে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান আবশ্যক, তাই আমি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উপশহরে যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তাহলে প্রকৃত লক্ষ্মীপুরের কদর আরো বিকশিত হবে বলে আমার বিশ্বাস।
উপরোক্ত বিষয়ের আলোকে লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি আমাদের এপ্রতিবেদক কে বলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে শহরের বাহিরে, সেই হিসাবে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে হতে পারে।এখানে প্রাগৈতিহাসিক কাল থেকে ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে, জমিদার বাড়ি, খোয়াসাগর দীঘি,কোদাল ধোয়া দীঘি সহ বহু ঐতিহাসিক নিদর্শন কালের স্বাক্ষী হয়ে আজো দাড়িয়ে আছে। রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো।তিনি আরো বলেন খোয়াসাগর দীঘির দক্ষিণ পূর্বদিকে এবং আলিফ-মীম হাসপাতালের পশ্চিমে অনেক জায়গা আছে, সেখানেও হতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।।






