লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া
ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুর জেলার কৃতিসন্তান খিলবাইছা এলাকার গৌরব,
আবুল খায়ের ভূঁইয়া (এমপি) মহোদয়। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্প্রতি সংবাদ ধারা নামক অনলাইন পোট্রালে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের আশেপাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে একটি ভিডিও নিউজ ভাইরাল হলে তিনি এই ব্যাপারে দায়ীত্ব নিয়ে লক্ষ্মীপুরের কৃতিসন্তান বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী মহোদয়ের সাথে যোগাযোগ করেন বলে সাংবাদিকদের জানান। এই বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী দালাল বাজার এলাকার কৃতিসন্তান ইকবাল হোসেন চৌধুরী জুয়েল বলেন আগামী সপ্তাহের যেকোন দিনে মন্ত্রী মহোদয়ের সাথে উপশহর দালাল বাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জন্য সংবাদ ধারায় ভাইরাল হওয়া জায়গাটি দেখতে আসবেন।
আবুল খায়ের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে লক্ষ্মীপুর-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অষ্টম জাতীয় সংসদে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার বাসি মনে করেন যদি এমপি আবুল খায়ের ভূঁইয়া মহোদয় সহ এলাকার কৃতিসন্তান গংরা যদি একটু সোচ্চার হয়, তাহলে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ হবে বলে এলাকাবাসী মনে প্রানে বিশ্বাস করে।






