ঢাকাTuesday , 14 July 2026
    আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন মহোদয় কে কেন্দ্রীয় কমিটির সভাপতির অভিনন্দন

    admin
    July 14, 2026 4:23 am । ২৪ জন
    Link Copied!

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন মহোদয় কে কেন্দ্রীয় কমিটির সভাপতির অভিনন্দন
    ভিবি নিউজ ডেস্ক – বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মহোদয় কে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন মহোদয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন।
    ১২ জুলাই ২০২৬ ইং বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার কার্যকরি কমিটি কে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন মহোদয় ঢাকায় আমন্ত্রণ জানান। তারই ফলশ্রুতিতে লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় মতিঝিলে এক অভিজাত রেস্তোরাঁয় ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
    এসময়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদ খাঁন বলেন সারা বাংলাদেশে সাতশত কমিটির মধ্যে লক্ষ্মীপুর জেলা কমিটিও বিভিন্ন সময়ে জনসার্থে অনেক ভুমিকা রেখেছে। আপনারা কলম সৈনিক, অন্যায়ের সাথে কোন আপোষ নেই, সংগঠনের কোন সদস্য গঠনতন্ত্র বহির্ভূত কোন কাজে লিপ্ত হয় বা তার দ্বারা প্রেস ক্লাবের মান ক্ষুন্ন হয়, এমন সদস্য থাকার চেয়ে না থাকাই ভালো। তিনি আরো বলেন অপসংবাদিকতা রোধে বাংলাদেশ ক্লাব অতীতেও অনেক ভূমিকা রেখেছে ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন মহোদয় কে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা এবং গঠনমূলক কাজে অনুপ্রেরণা প্রদানে ভূমিকা রাখায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ