পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়ীত্ব প্রাপ্ত মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি মহোদয়ের নিকট উপশহর বাসির দাবি
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরের কৃতিসন্তান মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপি-র যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য, তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শপথ গ্রহণ করেন এবং এরপর থেকে সক্রিয়ভাবে পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করছেন।
পানি সম্পদ মন্ত্রীর রাজনৈতিক দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – যুগ্ম মহাসচিব। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ডাকসু-র সাবেক নেতা ছিলেন।
তিনি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার বিজয়ী হয়েছেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচনী জনসভায় কয়েকটি ওয়াদা করেছেন, তারমধ্যে লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেল লাইন স্থাপন, আঞ্চলিক সড়ক কে ফোর লাইনে উত্তীর্ণ সহ কয়েকটি দীর্ঘ মেয়াদি কাজের বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মোতাবেক তিনি কাজ করে চলেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার বাসির একান্ত প্রানের দাবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন উপশহর দালাল বাজারে করা হয়। কারন এখানে পর্যাপ্ত খাস সম্পত্তি আছে, দালাল বাজার খোয়াসাগর দীঘির আশেপাশে প্রকৃতিক সৌন্দর্য এবং যাতায়াত ব্যবস্থাও খুবই সুন্দর। এরই মধ্যে সংবাদ ধারা নামক একটি ফেসবুক আইডিতে ভি বি রায় চৌধুরীর করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে লক্ষ লক্ষ লোক উপশহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য লক্ষ্মীপুরের কৃতিসন্তান মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী মহোদয় এবং লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।






