ঢাকাWednesday , 15 July 2026
    আজকের সর্বশেষ সবখবর

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি

    admin
    July 15, 2026 2:20 pm । ১৫ জন
    Link Copied!

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি

    ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর ২( আংশিক রায়পুর) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মহোদয় কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
    তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে লক্ষ্মীপুর-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

    ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অষ্টম জাতীয় সংসদে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

    ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়।।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ