ঢাকাWednesday , 6 May 2026
    আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক শিক্ষানবিশ লাইন ম্যান পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি

    admin
    May 6, 2026 9:47 am । ৫২ জন
    Link Copied!

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক শিক্ষানবিশ লাইন ম্যান পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি

    ভিবি নিউজ ডেস্ক :বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইন ম্যান পদে লোকবল নিয়োগ এর নিমিত্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শুন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো।
    পদের নাম : শিক্ষানবিশ লাইনম্যান, শূন্য পদের সংখ্যা : ১০৩৫ জন,,বয়স সীমা ১৮ থেকে একুশ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা :এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম জিপিএ ফাইভ এর মধ্যে ৩ সহ উত্তীর্ণ হতে হবে ।
    শারীরিক যোগ্যতা :অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুটি ও স্থাপনায় উঠা-নামার সক্ষমতা থাকতে হবে। বেতন স্কেল পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী -অন প্রবেশন কালীন নির্ধারিত বেতন ১৫ হাজার ৫০০ টাকা তৎসহ অন্যান্য ভাতা সুবিধাদি প্রদান করা হবে। বাকি অংশ বিজ্ঞপ্তিতে দেখুন।