দেশ জয় করে আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন এখন বিদেশের মাটি সৌদি আরবে
নিজস্ব প্রতিবেদক – গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে এনটিভি কর্তৃক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের আলিফ মীম গ্রুপের চেয়ারম্যান ও আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন মহোদয় কে।
এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, মানবসেবায় অসামান্য অবদান এবং দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে বলে সূত্র থেকে জানা যায়।
অনুষ্ঠানটি ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে উপস্থিত ছিলেন এনটিভি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাগণ এবং প্রবাসী বিনিয়োগকারীরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
জানতে চাইলে আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন বলেন বাংলাদেশে বিভিন্ন অঙ্গনে আমার কর্ম দক্ষতার ফলশ্রুতিতে সাংবাদিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আমার সুখ্যাতি প্রকাশ করায় দেশে বিদেশে আমার সুনাম ছড়িয়ে পড়ে, ফলে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আমাকে আমন্ত্রণ জানায় এবং আমি ২৬ মার্চ সৌদি আরবে পৌঁছলে আমাকে তারা সংবর্ধনা দেন। পরবর্তীতে বিনিয়োগ কারিরা আলিফ-মীম গ্রুপের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান, আমিও একমত পোষণ করেছি।
আন্তর্জাতিক অঙ্গনে এই সম্মাননা অর্জন শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং সমগ্র আলিফ মীম পরিবারের জন্য গর্বের বিষয়। এটি সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণে কাজ করার পথ সুগম করবে বলে উপস্থিতিদের বিশ্বাস।






