ঢাকাWednesday , 29 July 2026
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডাঃ আব্দুল করিম মিঠু নাক কান গলা ও হেড নেক সার্জারিতে অধ্যাপক হওয়ায় অভিনন্দন

    admin
    July 29, 2026 10:17 am । ৫ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডাঃ আব্দুল করিম মিঠু

    ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ আব্দুল করিম মিঠু নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগে অধ্যাপক পদে পদন্নোতি লাভ করায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
    গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (২০০১–২০০২), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মো: আবদুল করিম (মিঠু)
    নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় দক্ষিণ হামছাদি ইউনিয়ন বাসি সহ দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মহোদয় অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছেন।
    তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং লক্ষ্মীপুরবাসী ও দেশের চিকিৎসা অঙ্গনের জন্যও একটি গৌরবের বিষয়।

    জানা যায় ডাঃ মো. আবদুল করিম মিঠু নাক, কান ও গলা (ইএনটি) এবং হেড-নেক অনকো সার্জারি বিভাগের একজন বিশেষজ্ঞ, যিনি পূর্বেও সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত ছিলেন এবং বর্তমানে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে কনসালট্যান্ট হিসেবে সেবা দিচ্ছেন।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ