ঢাকাTuesday , 28 July 2026
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে নবাগত সিভিল সার্জন ডাঃ বাহারুল আলমকে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা

    admin
    July 28, 2026 10:17 am । ১ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে নবাগত সিভিল সার্জন ডাঃ বাহারুল আলমকে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা
    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে নবাগত সিভিল সার্জন ডাক্তার বাহারুল আলম মহোদয় কে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ও ক্লাবের উপদেষ্টা আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মহোদয় আজ ২৮ জুলাই দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে আরো উপস্থিত ছিলেন আলিফ-মীম হাসপাতালের পরিচালক ফয়েজ আহম্মদ,হাসপাতালের আইটি সেকশনের নির্বাহী পরিচালক তামিম চৌধুরী সহ প্রমূখ।
    জানাযায় ডাক্তার বাহারুল আলম ইতিপূর্বে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  (UH&FPO)  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে সুনামের সাথে অর্পিত দায়ীত্ব পালন করায় সাবেক সিভিল সার্জন  ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন কে লক্ষ্মীপুরে ওএসডি করায় ডাক্তার বাহারুল আলম মহোদয় কে সিভিল সার্জন হিসাবে পদায়ন করা হয়। আরো জানা যায় ডাক্তার বাহারুল আলম শল্য চিকিৎসক হিসাবে লক্ষ্মীপুর জেলায় সমাদৃত হয়েছেন।তিনি রায়পুর হাসপাতালে থাকাবস্থায় দালাল বাজার আলিফ-মীম হাসপাতালে অনেক জটিল ও কঠিন অপারেশন করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
    এই বিষয়ে আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন মহোদয় বলেন ডাক্তার বাহারুল আলম মহোদয় আলিফ-মীম হাসপাতালের প্রথম লগ্ন থেকে আমাদেরকে পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেছেন। আশাকরি ভবিষ্যতেও তিনি পূর্বের ন্যায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং আমাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবেন।।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ