ঢাকাWednesday , 29 July 2026
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    রিয়া নামের মেয়েটিকে নিয়ে পোস্ট গুলোর বিষয়ে অনুভূতি প্রকাশ

    admin
    July 29, 2026 7:50 am । ৩ জন
    Link Copied!

    রিয়া নামের মেয়েটিকে নিয়ে পোস্ট গুলোর বিষয়ে অনুভূতি প্রকাশ

    সংবাদ ধারা – রিয়া নামের মেয়েটি কি করেছে সেটা এখন সবাই জানে। ফিরে আসার পর মেয়েটিকে নিয়ে যারা বাজে মন্তব্য করছেন তারা আমার এই মন্তব্যটি অনুগ্রহ করে পড়বেন।
    “স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহায়তায় মেয়েটি যেহেতু তার বাবার বাড়ি ফিরে এসেছে সেহেতু এখন তাকে সামাজিক সাপোর্ট দেওয়া প্রয়োজন। মেয়েটিকে স্বধর্মে রাখার জন্যই এই সাপোর্ট প্রয়োজন। কেন তাকে সাপোর্ট দিবেন ?
    মেয়েটি প্রবাসী ছেলেটির সাথে মোবাইলে সম্পর্ক করেছে। তাদের ভিতর ফিজিক্যাল সম্পর্ক হয় নি। কারণ, ছেলেটি বিদেশ থাকা অবস্থায় তাদের প্রেমের সূচনা হয় এবং সমাপ্তি ও হয় ছেলেটি বিদেশ থাকা অবস্থায়ই।
    মেয়েটি যদি নিজ সমাজের প্রভাবশালী ও সাধারণ প্রতিবেশী এবং মিডিয়ায় মাত্রাতিরিক্ত হেনস্তার শিকার হয় তবে সে পুনরায় ঐ ছেলের বাড়ি চলে যেতে কুণ্ঠাবোধ করবে না।
    আমরা চারিদিকে শতশত এই ধরণের ঘটনার সাথে প্রতিদিন পরিচিত হই। অধিকাংশই ফিজিক্যাল সম্পর্কে জড়িত হয়ে ফিরে আসতে পারে না। পরিণামে তার জীবনটা নষ্ট হয়ে যায়!
    এই মেয়েটির সাথে যেহেতু তেমন কিছু হয় নি সেহেতু তাকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব কারণ আমরাই চেয়েছি সে স্বধর্মে ফিরে আসুক। তাকে ফিরিয়ে এনে আমরা নিজেরাই তাকে আবার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিনা।
    ভি বি রায় চৌধুরী।

     

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ