ঢাকাSunday , 8 March 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৬৪০০০ টাকা জরিমানা আদায়

    admin
    March 8, 2026 1:39 pm । ৬১ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৬৪০০০ টাকা জরিমানা আদায়

    ভিবি নিউজ ডেস্ক : ৮ই মার্চ ২০২৬ইং তারিখ রোজ রবিবার পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
    অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রয় , ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও যথাযথ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৪০০০/= টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক অর্থদন্ড আদায় করা হয় । এসময় কাঁচাবাজার এবং মাছের বাজারের ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার ব্যাপারে সতর্ক করা হয় ।
    মোবাইল কোর্ট পরিচালনায় অংশ গ্রহন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমান। ম্যাজিস্ট্রেট দ্বয়ের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিগণ।

    জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।