ঢাকাTuesday , 2 December 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারেরর সাথে সাংবাদিকদের মতবিনিময়

    admin
    December 2, 2025 11:02 am । ৭৯ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারেরর সাথে সাংবাদিকদের মতবিনিময়

    ভিবি নিউজ ডেস্ক – ০২ ডিসেম্বর রোজ মঙ্গলবার ২০২৫ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়ের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি রোধে পুলিশি পেট্রোলিং জোরদারকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, ডিআইও-০১, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।