ঢাকাSaturday , 6 September 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার সাথে সৌজন্য স্বাক্ষাত বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর

    admin
    September 6, 2025 5:02 pm । ৪৯৮ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার সাথে সৌজন্য স্বাক্ষাত বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর ২ সংসদীয় আসন রায়পুরের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার সাথে ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার সকালে সৌজন্য স্বাক্ষাত করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী। এসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা, দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন, আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, সাংবাদিক কল্যাণ সংস্থার সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী সহ প্রমূখ।
    সাংবাদিকদের উদ্দেশ্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন সাংবাদিকতার আইডি গলায় ঝুলিয়ে আমি একজন সাংবাদিক বল্লে হবে না, বস্তুনিষ্ঠ সত্য ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহ করে গণমাধ্যমে প্রকাশ করে সমাজের অসংগতি তুলে জাতীর নিকট উপস্থাপন করাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।