দালাল বাজারে দোকান ভিটি নিয়ে বিরোধের অবসান
ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি দোকান ভিটি নিয়ে বিরোধের অবসান ঘটিয়ে উভয় পক্ষের শান্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দক্ষ উদ্যোগে ৮ মে বিকালে লক্ষ্মীপুরে আইজীবির চেম্বারে উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে সুরাহা হয়।
জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের মৃত আমিন উল্যা পাটোয়ারীর ছেলে আবুল কাশেম, রাশেদুল ইসলামের নিকট তার নিজ নামীয় দালাল বাজারে কাশেম হার্ডওয়্যার দোকান ভিটি টি বার লক্ষ টাকায় বিক্রয় করে এবং একই দোকান ভিটি নন্দনপুরের মৃত আবদুর ছাত্তারের পুত্র ফজলুর রহমানের
নিকট দশলক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে। এনিয়ে প্রথম ক্রেতা ও দ্বিতীয় ক্রেতার মধ্যে বিরোধের উৎপত্তি হয় এবং একপর্যায়ে উভয়ে আদালতে মামলা করে, উভয়ের মামলা অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রহিয়াছে। মামলার আইও লক্ষ্মীপুর সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক মোঃ মোবারক হোসেন সরজমিনে এসে দোকানে তালা মেরে চাবি বাজার কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেনের নিকট গচ্ছিত রাখে।
আজ ৮ মে উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
এক আপস নামায় সিদ্ধান্ত হয় যে আবুল কাশেমের ভাই মোঃ রুবেল হোসেন দায়িত্ব নিয়ে অদ্য ৮ মে লক্ষ্মীপুর আইনজীবীর চেম্বারে শালিসদারদের উপস্থিতি তে দ্বিতীয় ক্রেতা ফজলুর রহমানের দশলক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ টাকা নগদ এবং ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক যাহার নাম্বারMCE 7891193 প্রদান করা হয় এবং ১২ মে সকালে প্রথম ক্রেতা ও দ্বিতীয় ক্রেতা একযোগে গিয়ে দোকান ঘরের তালা খুলে রাশেদুল ইসলাম কে চাবি বুঝিয়ে দিবেন। ফজলুর রহমান উক্ত চেক আগামী ৮/৭/২০২৬ ইং তারিখে ইসলামী ব্যাংক শাখায় জমা দিয়া টাকা উত্তোলন করিতে পারিবেন অন্যথায় আইনত দণ্ডনীয় হইবেন।






