ঢাকাMonday , 28 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    রামগতি উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৮লক্ষ টাকা জরিমানা আদায়

    admin
    April 28, 2025 1:59 pm । ৩০৯ জন
    Link Copied!

    রামগতি উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৮লক্ষ টাকা জরিমানা আদায়
    ভিবি নিউজ ডেস্ক – ২৮ এপ্রিল ২০২৫ ইং তারিখ দিনব্যাপী রামগতি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকাস্থ ৩ টি ইটভাটা যথাক্রমে আট লক্ষ টাকা জরিমানা আদায় করার খবর পাওয়া যায়।

    জানা যায় মেসার্স আমানত ব্রিকস- প্রো: মোঃ নোমান,
    মেসার্স জে এস ব্রিকস- প্রো: মোঃ সারোয়ার,
    মেসার্স চৌধুরী ব্রিকস- প্রো: মোঃ আলাউদ্দিন-কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে দোষী সাব্যস্ত করে সর্বমোট ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ড আরোপ এবং তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

    এ সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা এবং বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করা হয়েছে এবং নতুন করে অবৈধ ইটভাটা চালু না করার নির্দেশ প্রদান করা হয়েছে।

    • উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন ও সহকারি কমিশনার (ভূমী)ঝন্টু বিকাশ চাকমা,রামগতি, লক্ষ্মীপুর।
      অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস, রামগতি উপজেলা টিম।

    জনস্বার্থে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কে জানান রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন মহোদয়।