বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর হাতে একটি স্মার্ট টিভি তুলে দিচ্ছেন শোরুমের ম্যানেজার ইমামুল হক চৌধুরী
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সিঙ্গার শোরুমের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ইমামুল হক চৌধুরী ২৫ মে ২০২৬ ইং রাতে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর হাতে একটি এলএডি ৪৩ ইঞ্চি সিঙ্গার টিভি তুলে দেন।জানাযায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে singer টেলিভিশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে ১০০০(একহাজার) টি টিভি ফ্রি গিফট হিসেবে দেওয়া হবে। এই অফার সীমিত সময়ের জন্য, আপনিও হতে পারেন তরমধ্যে একজন ভাগ্যবান ব্যাক্তি।
সিঙ্গার (Singer) মূলত একটি বহুজাতিক ইলেকট্রনিক্স, গৃহস্থালী সরঞ্জাম এবং সেলাই মেশিন প্রস্তুতকারী ব্র্যান্ড, যা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, সুনামের সাথে ১২০ বছর এই দেশে ব্যবসা করে আসছে ।লক্ষ্মীপুরেও প্রায় ৩০ বছর এই সিঙ্গার কোম্পানি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।এই কোম্পানির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ইমামুলহক চৌধুরী লক্ষ্মীপুরে প্রায় ১৬ বছর সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। আরো জানা যায় ব্রিটিশ ঔপনিবেশিক যুগে সেলাই মেশিন তৈরির মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি বাংলাদেশে ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাত করে।
এটি বিশ্বের অন্যতম পুরনো এবং সুপরিচিত সেলাই মেশিন প্রস্তুতকারক কোম্পানি।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে একটি অন্যতম শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড।
সেলাই মেশিন ছাড়াও সিঙ্গার বাংলাদেশ বর্তমানে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং বিভিন্ন ছোট গৃহস্থালী সরঞ্জাম বিক্রি করে। বর্তমানে এটি আর্সেলিক (Arçelik) গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা তুর্কি ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি।






