ঢাকাTuesday , 19 May 2026
    আজকের সর্বশেষ সবখবর

    এক ঝাঁক শিশু শিল্পী নিয়ে সাজু’র”প্রাণে প্রানে ঈদ আনন্দ”

    admin
    May 19, 2026 9:57 am । ৭ জন
    Link Copied!

    এক ঝাঁক শিশু শিল্পী নিয়ে সাজু’র”প্রাণে প্রানে ঈদ আনন্দ” ।

    ভিবি নিউজ ডেস্ক : এক ঝাঁক শিশু শিল্পী নিয়ে তরুণ নির্মাতা আলাউদ্দিন সাজু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “প্রাণে প্রানে ঈদ আনন্দ” শিরোনামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং শুরু করেছে।

    ১৯ মে মঙ্গলবার সকালে রাজধানীর আফতাব নগর এলাকায় বিভিন্ন নান্দনিক লোকেশনে প্রায় অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে এই ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং শুরু হয়।

    নির্মাতা জানান, “প্রাণে প্রাণে ঈদ আনন্দ” অনুষ্ঠানটি মূলত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয়ে থাকে, পবিত্র ঈদ ঊল ফিতরেও প্রায় ১৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সাজানো “প্রাণে প্রাণে ঈদ আনন্দ” অনুষ্ঠান নির্মিত হয়েছে।
    সেই ধারাবাহিকতায় ঈদ ঊল আযহায়ও রাজধানীর তিনটি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
    বিদ্যালয় গুলো হচ্ছে আইডিয়াল স্কুল বনশ্রী শাখা, নিবরাজ মাদ্রাসা বনশ্রী শাখা এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আফতাব নগর শাখা।

    পরিচালক আরো জানান, অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবে ঈদের গান, দেশাত্ববোদক গান, নৃত্য, আবৃত্তি, কৌতুকসহ ঈদ নিয়ে নানা-আয়োজন।
    অনুষ্ঠানটির সমন্বয় করেছেন সুজন মাহমুদ, চিত্রগ্রাহক সোহাগ রানা, রূপসজ্জায় ইকবাল, আলোকসজ্জায় নাজমুল।

    অনুষ্ঠানের প্রযোজক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঈদু-ঊল- আযহার দিন সন্ধ্যা ছটায় “প্রাণে প্রাণে ঈদ আনন্দ” অনুষ্ঠানটি “ইয়েস বাংলা” ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।