ঢাকাThursday , 21 May 2026
    আজকের সর্বশেষ সবখবর

    রায়পুরে দুই প্রাইভেট হাসপাতালে জরিমানা আদায়

    admin
    May 21, 2026 2:08 pm । ৬ জন
    Link Copied!

    এহসানুল আসিফ মাসুম রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা সরকারি হাসপাতাল রোড এলাকায় অবস্হিত স্বাস্হ্য সেবা মেডিকেল সেন্টার-এ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন রায়পুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ইং পরিচালিত এ অভিযানে সেবা মেডিকেল হাসপাতাল (প্রা:) ও নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে যথাযথ স্বাস্থ্য সেবা প্রদান না করা,লাইসেন্স হালনাগাদ না করে সেবা প্রদান করা,বিভিন্ন স্বাস্থ্য সেবার হালনাগাদ মূল্য তালিকা না রাখার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০,০০০/- ও ৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন ডা: মামুনুর রশিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুর এবং রায়পুর থানা পুলিশ এর সদস্যবৃন্দ।উপজেলা প্রশাসন জানায়,জনস্বাস্হ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।