মরহুম নুর মোহাম্মদ কবিরাজের জানাজা শেষে দাফন।
এহসানুল আসিফ মাসুম রায়পুর( লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে ২ নং উওর চরবংশী ইউনিয়নের ৪নংওয়ার্ডের শরাফত উল্লাহ কবিরাজ বাড়ীর নুর মোহাম্মদ কবিরাজ গত কাল শুক্রবার দুপুর ২ টার সময় ওনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন!ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেইন স্ট্রোক করার পর দীর্ঘদিন চিকিৎসারত থেকে অবশেষে নিজ বাড়ীতে মারাযান । মৃত্যু কালে ওনার বয়স ছিল ৫৫ বছর।তিনি স্ত্রী ও ২ পুএ, ১ কন্যা, ১ নাতি সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশি রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এহসানুল আসিফ মাসুম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর রূহের মাগফিরাত (الْمَغْفِرَةِ) কামনা করেন।গত কাল রাত ৯ টার সময় সরাফত উল্যাহ কবিরাজ বাড়ীর জামে মসজিদের সামনে তাঁর জানাজা সম্পন্ন করে মসজিদের পাশে দাফন করা হয়।






