এহসানুল আসিফ মাসুম রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিস কর্তৃক ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয় , এতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা সুরক্ষিত ভূমি,সমৃদ্ধি ভবিষ্যৎ উদ্বোধনী অনুষ্ঠানও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে ২০২৬ ইং সকালে রায়পুর উপজেলার পৌর ভূমি অফিসে ভূমি মেলা সেবা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসন আংশিক রায়পুর আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে ভূমি সেবা মেলা ২০২৬ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া।আরো উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আগত অতিথি বৃন্দ। সভায় উপস্থিত অতিথিরা অনেক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। যেমন-নামজারি কৃত সমস্যা, সুষ্ঠ ভাবে খাজনা আদায়,ভূমি বিরোধ নিষ্পত্তি এসব ব্যাপারে আলোচনা করা হয় বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।।






