ঢাকাWednesday , 3 June 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের মামা আবু কালামের চিকিৎসাধিন অবস্থায় ঢাকায় মৃত্যু

    admin
    June 3, 2026 12:22 pm । ৩৫ জন
    Link Copied!

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের মামা আবু কালামের চিকিৎসাধিন অবস্থায় ঢাকায় মৃত্যু

    ভিবি নিউজ ডেস্ক – বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেলের মামা আবু কালাম বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজ ঢাকার সোরওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালীন উনার বয়স ছিল ৮০ বছর। তিনি ২ নং হামছাদী ইউনিয়ন পালেরহার্টের নুরুজ্জামান চৌধুরী বাড়ীর ডাক্তার সায়েদউল্লাহর বড় ছেলে। তিনি মারা যাওয়ার সময় ২ ছেলে এবং ২ মেয়ে রেখে যান।
    পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার সোরওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মরদেহ ঢাকায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাঁর নিজ জেলা লক্ষ্মীপুরে আনা হবে। রাত আনুমানিক ১০ টায় নামাজে জানাজা অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে পারে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

    তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।।

    • বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন আবু কালাম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন যতটুকু জানাযায় তিনি অরাজনৈতিক সংগঠন তাবলিগ জামাতের একজন পৃষ্ঠপোষক ছিলেন। উনার মৃত্যুতে উনার পরিবারের সকল সদস্যদের প্রতি রইল সমবেদনা।