ঢাকাFriday , 31 July 2026
    আজকের সর্বশেষ সবখবর

    বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপনের জন্য মাননীয় মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী মহোদয়ের নিকট উপশহর বাসির প্রানের দাবি উত্থাপন

    admin
    July 31, 2026 12:50 pm । ৬ জন
    Link Copied!

    মাননীয় পানি সম্পদ  মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী

    ভি বি রায় চৌধুরী (সংবাদ ধারা) বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার কৃতিসন্তান মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী মহোদয়ের নিকট লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার বাসির কিছু দাবি সবিনয়ে উত্থাপন করা হয়েছে।
    এই দালাল বাজার লক্ষ্মীপুর জেলা শহর থেকে ৫ কিঃমিঃ দুরে অবস্থিত। প্রশাসন ঘোষণা না দিলেও পশ্চিম লক্ষ্মীপুর বাসির মুখে মুখে এখন উপশহর দালাল বাজার উঠে আসার কারনে স্থানীয় প্রশাসন থেকে শুরুকরে জেলাপ্রশাসনের মুখেও উপশহর দালাল বাজার সমাদৃত হয়েছে। প্রকৃত অর্থে জেলার দর্শনীয় স্থানগুলোও এই দালাল বাজারে দেখা যাচ্ছে। যেমন প্রাকৃতিক সৌন্দর্যখচিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক খোয়াসাগর দীঘি, দালাল জমিদার বাড়ি, কামান খোলা জমিদার বাড়ি, কোদাল ধোয়া দীঘি, মঠবাড়ি সহ বহু প্রাচিন নিদর্শন কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে। দালাল জমিদাররা ১৯৪৭ ইং সনে হিন্দু -মুসলিম দাঙ্গার সময়ে দেশ ত্যাগ করে ভারত বর্ষে চলে যাওয়ার ফলে জমিদার বাড়ি, বাজার সহ সম্পত্তিগুলো অরক্ষিত হয়ে যাওয়ার ফলে যে যার মতো করে ভোগদখল করতে থাকে।মুল বাজারের বেশি অংশই আঞ্চলিক মহাসড়কের আওতায় আসায় এবং ব্যাক্তি মালিকানা না থাকায় উপশহরের তেমন কোন উন্নয়ন চোখ পড়ার মতো নয়। ভূমী অফিস সূত্রে জানা যায় এখানে সরকারের নামে বহু ভূ সম্পত্তি অরক্ষিত অবস্থায় আছে। আপনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের জন্য জায়গা খুঁজছেন। উপশহর বাসি উপরে উল্লেখিত যে কোন একটি সরকারি প্রতিষ্ঠান এই উপশহরে হওয়ার জন্য আপনার জোড়ালো ভূমিকা রাখার দাবি জানায় স্থানীয় ব্যাক্তিবর্গ:
    ভাস্কর বসু রায় চৌধুরী, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখা, দালান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন মহোদয়, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ফিরোজ আলম, লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, দালাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলন,বিশিষ্ট সমাজ সেবক হামিদুর রহমান টিটু ভূইয়া, দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর মহিউদ্দিন মাহমুদ মিরন, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী কার্তিক দাস,ঔষধ ব্যবসায়ী সজীব হোসেন,ফার্মাসিস্ট দীলিপ দেবনাথ, স্থানীয় চিকিৎসক রাধা রমন দাস স্বপন, রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন হোসেন, জহির ড্রাইভার, পরিবহন ব্যবসায়ী আবু সায়েদ,নুরনবী মিজি,পদমিতা টেলিকমের স্বত্বাধিকারী বাহার উদ্দিন, দালাল বাজার এস্করে ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ তৈয়ব হোসেন সহ প্রমূখ।
    এই বিষয়ে লক্ষ্মীপুরের কৃতিসন্তান বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন চৌধুরী জুয়েল বলেন আমি পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, একপর্যায়ে তিনি আগামী সপ্তাহে আমাকে নিয়ে সংবাদ ধারা অনলাইন পোর্টালে ভাইরাল হওয়া উপশহরের সম্পত্তিটি সরজমিনের দেখতে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।