ঢাকাSaturday , 2 May 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে প্রতারনার ফাঁদ পেতেছে আনোয়ার ব্রিকফিল্ডের মালিক আমিন উল্লাহ হাওলাদার

    admin
    May 2, 2026 7:54 am । ৩৫ জন
    Link Copied!

    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার (ওয়াবদা) ধর্মপুর গ্রামের আনোয়ার ব্রিকফিল্ডের মালিক আমিন উল্যা হাওলাদারের বিরুদ্বে এক প্রতারনার অভিযোগ উঠেছে।
    গত ২৮ এপ্রিল ২০২৬ ইং রায়পুর উপজেলার বামনি কলাকোপার মৃত অজিউল্যা মাস্টারের পুত্র জাকির হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর বরাবরে একটি প্রতারনা অভিযোগ আনেন। সেই অভিযোগ পত্র এবং ভুক্তভোগীর বক্তব্য থেকে জানা যায়, ভুক্তভুগি জাকির হোসেন একজন ক্যান্সারে আক্রান্ত রোগী হয়, পক্ষান্তরে অভিযুক্ত আমিন উল্লাহ হাওলাদার একজন পরধন লোভী ও প্রতারক লোক হয়। আরো জানা যায় আমিন উল্যা হাওলাদারের দুইটি ব্রিকফিল্ড আছে, যাহার নাম আনোয়ার ব্রিকফিল্ড, ধর্মপুর, RAB ব্রিকফিল্ড,সদর, লক্ষ্মীপুর । তিনি ব্রিকফিল্ড থেকে জাকির হোসেন কে সত্তর( ৭০০০০) হাজার ইট প্রতি হাজার ৫০০০টাকা করে দিবে সিদ্ধান্ত হওয়া মর্মে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ বুঝিয়া পাইয়া তৎবিনিময়ে লক্ষ্মীপুর ইসলামিক ব্যাংক শাখার MCF 6205567 নং চেক বাবত ৩৫০০০০ তিনলক্ষ পঞ্চাশ হাজার ৭/৪/২০১৯ ইং তারিখে ভুক্তভোগী জাকির কে প্রদান করে বিশ্বস্ততার জন্য। কথা ছিলো ২০২০ইং সনের জানুয়ারী মাসের ৫ তারিখ থেকে পর্যায়ক্রমে সত্তর হাজার ইট ডেলিভারি দিবে। মুদ্দত সময় অতিক্রান্ত হলেও আমিন উল্লাহ হাওলাদার ভুক্তভুগি কে ইট দিব দিচ্ছি বলে কালক্ষেপণ করে এভাবে সাত বছর, এমতাবস্থায় জাকির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নেয়। পরবর্তীতে 24/02/2022 ইং তারিখে Histopathology Report এ Cecum with colon মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে অপারেশন ও কেমো/ রেডিয়েশন থেরাপির মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে জাকির হোসেন তার নিজ বাড়িতে এসে বিভিন্ন লোকের মাধ্যমে আমিন উল্লাহ হাওলাদারের নিকট টাকা অথবা ইট চাইলে দিবো দিচ্ছি বলে ঘুরাতে থাকে।এক সময়ে জাকিরের অসুস্থতায় তার স্ত্রী ফাতেমা বেগম, প্রতারকের বাড়িতে গেলে গত ২০/০১/২০২২ ইং তারিখে MCF6205570 নং চেকে এক লক্ষ টাকা লিখে দিলেও ব্যাংকে ঐ পরিমান টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। এভাবে একের পর এক আমিন উল্লাহ ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে প্রতারণা করার প্রেক্ষিতে বিভিন্ন জনের নিকট নালিশ করেও কোন সুফল না পেয়ে দীর্ঘদিন পর অসুস্থতা সত্ত্বেও গত ১০/৪/২০২৬ইং আনোয়ার ব্রিকফিল্ডে গিয়ে টাকা/ইট চাইলে আমিন উল্লাহ কিসের টাকা দিবো বলে দেশীয় অস্ত্র, লাঠি, ছেনি হাতে দৌড়াইয়া আসে এবং মারিবে কাটিবে ও প্রানে হত্যা করিয়া লাস গুম করিবে বলিয়া হুমকি ধমকি প্রদর্শণ করে।
    এই বিষয়ে জানতে আনোয়ার ব্রিকফিল্ডের মালিক কে ২ মে দুপুর ১২’৩৮ মিনিটে মুঠোফোনে বারবার ফোন করেও কোন উত্তর পাওয়া যায় নাই।