ঢাকাSunday , 15 March 2026
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 15, 2026 5:45 pm । ২০১ জন
    Link Copied!

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    ভি বি রায় চৌধুরী – বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে ১৫ মার্চ ২০২৬ ইং লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী। অনুষ্ঠান টি সঞ্চালনা করে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ফিরোজ আলম।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, লক্ষ্মীপুরের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ শামছুল করিম খোকন, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশ আফজাল হোসেন সবুজ, বিশিষ্ট সমাজসেবক হামিদুর রহমান টিটু ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক অ আ আবির আকাশ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব কমলনগর শাখার সভাপতি ভাস্কর মজুমদার ,বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধাক্ষ- দৈনিক জনতার রায়পুর প্রতিনিধি এহসানুল আসিফ মাসুম সহ বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সর্বস্তরের সদস্য মন্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
    এসময়ে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন বাংলাদেশ প্রেসক্লাব একটি নিবন্ধিত সংগঠন, যাহার গভ,রেজি নং-৯৮৭৩৬/১২, এই প্রতিষ্ঠানের একটি গঠনতন্ত্র আছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা চলবো, এর ব্যত্যয় ঘটলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন সাংবাদিকতা’র মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সর্বস্তরের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ