লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আইন – শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি নবনির্বাচিত সাংসদ আবুল খায়ের ভূঁইয়া
ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়
২৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ এ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছারের
সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি।
সভায় প্রধান অতিথি বলেন
কোন সংস্থা দুর্নীতি করতে পারবে না দুর্নীতি জিরো টলারেন্স থাকবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে প্রশাসনেকে কঠোর হতে হবে। ঘুষ ও অনিয়ম বন্ধে সবাইকে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারন জনগণকে আরোও বেশি
সক্রিয় ভূমিকা রাখতে হবে ।এবং আগামী মাসে আইন – শৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নির্ধারণ করা হয়েছে।






