ঢাকাThursday , 19 February 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার খোয়াসাগর দীঘির দক্ষিণ পাড়ের পানি উন্নয়ন বোর্ডের অফিস কে সংস্কার করা প্রসঙ্গে মন্ত্রী মহোদয় সমীপে খোলা চিঠি

    admin
    February 19, 2026 2:27 pm । ৫৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার খোয়াসাগর দীঘির দক্ষিণ পাড়ের পানি উন্নয়ন বোর্ডের অফিস কে সংস্কার করা প্রসঙ্গে মন্ত্রী মহোদয় সমীপে খোলা চিঠি

    ভি বি রায় চৌধুরী – মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব এ্যানি চৌধুরী মহোদয়, আপনি লক্ষ্মীপুরের কৃতি সন্তান। একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রীসভায় আপনার নাম থাকায় আমরা লক্ষ্মীপুরবাসী ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্যগণ আনন্দিত। স্বাধীন বাংলাদেশের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন আপনি। আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।
    আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের লক্ষ্মীপুর জেলায় অবৈধ ভাবে সরকারি / বেসরকারি জমি দখল, লুটপাট, চাঁদাবাজ ও অপহরণকারীরা বিনাশ হবে।

    আশাকরি আপনার ইশারায় এবার সকল নদী খাল উদ্বার করে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন যাতে আগামি শত বছরেও পানিতে তলিয়ে যাবে না আপনার জন্মস্থান লক্ষ্মীপুর জেলা। এটিই আপনার কাছে প্রত্যাশা করি।
    মাননীয় মন্ত্রী মহোদয় , আপনার কাছে জানিয়ে রাখি, দালাল বাজার খোয়া সাগর দীঘির দক্ষিণ পাড়ে পানি উন্নয়ন বোর্ডের আফিস ও অফিসারদের কোয়ার্টার আছে। এখানে একজন নিবাহী প্রকৌশলী ছিলেন। বতমানে উপসহকারী প্রকৌশলী আছেন। অথচ এখনে দরকার ছিল উপ বিভাগীয় প্রকৌশলী। এখানে মনোরম পরিবেশ থাকায় খোয়া সাগর দীঘির পাড়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, যার জন্য লক্ষ্মীপুর সহ আশেপাশের জেলা গুলো থেকে ভ্রমণ পিপাসুদের ভিড় প্রতিয়মান হয়, পর্যটকদের থাকার কোন ব্যবস্থা নেই। যদি খোয়াসাগর দীঘির দক্ষিণ পাড়ে যেখানে পানি উন্নয়ন বোর্ডের পরিতাক্ত ভবন আছে, সেই ভবন গুলোকে সংস্কার করে নিলে পর্যটক সহ সাধারণ মানুষের কিছুটা হল উপকার হত। এখানে স্কুল,কলেজ, মাদ্রাসা, হাসপাতাল সহ স্বাস্থ্য সেবার সকল ব্যবস্থা আছে । তাই কোয়াটার গুলো কে আধুনিক মনোরম করে থাকার পরিবেশ সৃষ্টি করা এবং অফিসটি পুনরায় স্থাপন করত: আপনার সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।