ঢাকাWednesday , 11 February 2026
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর সদর দক্ষিন হামছাদি ইউনিয়নে দুর্ধর্ষ চুরি

    admin
    February 11, 2026 5:02 am । ২০২ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর সদর দক্ষিন হামছাদি ইউনিয়নে দুর্ধর্ষ চুরি
    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামের আমানত উল্যা মাস্টার বাড়ির মোশাররফ মাষ্টারের বসত ঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
    চোরেরা ভবনের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে।স্বর্ণালংকার, নগদ টাকা, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ঘরে রক্ষিত মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘরে থাকা আলমিরা, ওয়াড্রোব, ফ্রিজসহ লকার সমূহ ভাংচুর করে। তিনটি বাথরুমের ফিটিংসসমূহ খুলে নিয়ে যায়।
    এই বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যম কে বলেন তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানা ওসি অবহিত করালে তিনি তাৎক্ষণিক এসআই আলমগীর কে ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠান। পুলিশের টিম ঘঠনাস্থল পরিদর্শন করেন।
    এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ