ঢাকাThursday , 27 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    জেলাপ্রশাসক এসএম মেহেদী হাসান রায়পুরে শ্রেণী কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠ দান

    admin
    November 27, 2025 4:06 pm । ৭৯ জন
    Link Copied!

    জেলাপ্রশাসক এসএম মেহেদী হাসান রায়পুরে শ্রেণী কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠ দান

    ভিবি নিউজ ডেস্ক – ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের প্রাচীন প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ গিয়ে ফুলের তোড়া বা আনুষ্ঠানিকতায় নয়—নিজ হাতে ক্লাস নিয়ে ব্যতিক্রমী নজির গড়েছেন নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এমন সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিতি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কোনো ধরনের আগাম জানান না দিয়েই জেলা প্রশাসক বিদ্যালয়ে হাজির হন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয়ের পাঠদান, পরিবেশ ও সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনের এক পর্যায়ে তিনি হঠাৎ একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই পড়াতে শুরু করেন। জেলা প্রশাসকের আকস্মিক পাঠদান শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে। শিক্ষকরা এ উদ্যোগকে শিক্ষাবান্ধব প্রশাসনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে মন্তব্য করেছেন।
    এ সময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক।

    জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন এবং বাকি সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার পরিবেশ ও পাঠদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।