ঢাকাWednesday , 15 October 2025
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    প্রতি বুধবারের মতো আজও জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

    admin
    October 15, 2025 5:34 pm । ৪২৭ জন
    Link Copied!

    প্রতি বুধবারের মতো আজও জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

    ভিবি নিউজ ডেস্ক – প্রতি বুধবারের মতো আজ ১৫/১০/২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক গণশুনানিতে আগত সেবাপ্রার্থীদের বক্তব্য শোনেন এবং অনেক অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি তিনি অভিযোগসমূহের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করেন বলে জানা যায়। জেলা প্রশাসকের এই মহতি উদ্যোগকে সুধি মহল স্বাগত জানান।

    প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ