ঢাকাThursday , 11 September 2025
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তিতে সুপারী লুটের ভিডিও করায় হামলা

    admin
    September 11, 2025 4:48 am । ৪৮৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তিতে সুপারী লুটের ভিডিও করায় রায়হান পাটোয়ারীর উপর হামলা
    নিজস্ব প্রতিবেদক -লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আলিরাজা পাটোয়ারী বাড়ির ওয়াকফ স্টেটের সুপারী জোর পূর্বক লুট করার ভিডিও ইজারাদার ধারন করায় ইজারাদারের বাড়িতে গিয়ে দলবদ্ধ ভাবে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬ঘটিকায় ইজারাদার রায়হান পাটোয়ারীর বসত ঘর থেকে ২০০ফুট দুরে দোকানের সামনে।
    হামলায় আহত ইজারাদার ইমরান পাটোয়ারী ওরফে রশিদ পাটোয়ারী ছেলে রায়হান পাটোয়ারী (২৯) সাংবাদিকদের বলেন,আমি আলিরাজা পাটোয়ারী বাড়ির ওয়াকফ স্টেটের সম্পত্তি যথাযথ কর্তৃপক্ষের থেকে গাছের সুপারি এক বছরের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা পরিশোধ করে লিখিত ভাবে ইজারা নেই। বর্তমানে সুপারি ফলন হওয়াতে মৃত মতিন পাটোয়ারীর ছেলে জাফর আহম্মদ পলাশ এবং তার ছোট ছেলে হামিম,আব্দুর রব ও তার ছেলে পারভেজ সহ আরো আট দশজন ৯ সেপ্টেম্বর সুপারি লুটে নেয়ার আমি ভিডিও করি। তারই ফলশ্রুতিতে আজ ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় একই ব্যাক্তিরা বহিরাগত দশ, বারজন সন্ত্রাসী এনে দলবদ্ধ হয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা করে , আমার স্ত্রী ভিডিও ধারন করলে তাকেও হেনস্তা ও ব্যাপক মারধর করে। আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। বর্তমানে আমি নিরাপত্তা হিনতায় ভুগিতেছি।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ