ঢাকাSunday , 18 May 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহরে বিদ্যুৎ নিশ্চিত করনে গ্রাহকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন

    admin
    May 18, 2025 6:59 am । ২৮৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের উপশহরে বিদ্যুৎ নিশ্চিত করনে গ্রাহকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন

    ভিবি নিউজ ডেস্ক – প্রাকৃতিক দুর্যেগ থেকে গ্রাহকদের পল্লিবিদ্যুৎ নিশ্চিত করনে যথাযথ পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃক্ষের দৃষ্টি আকর্ষণ করছে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার বাসি।
    জানা যায় উপশহর দালাল বাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়, এখানে প্রায় একহাজার ছোট-বড় বিভিন্ন ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান আছে। তারমধ্যে কারখানা,ল্যাব,স্কুল-কলেজ,মসজিদ- মাদ্রাসা, সরকারি -আধা সরকারি প্রতিষ্ঠান,সরকারি -বেসরকারি ব্যাংক, হাসপাতাল, ডিজিটাল সেবাদানকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গণমুখী এনজিও প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেবাদানকারি প্রতিষ্ঠান প্রতিয়মান।যাহা সর্বক্ষনিক বিদ্যুৎতের উপড় নির্ভরশীল। লক্ষ্মীপুর থেকে যে পল্লীবিদ্যুৎ লাইন উপশহর দালাল বাজার এসে পৌঁছেছে, তা শহরের বাহিরে প্রত্যন্ত অঞ্চল ঘুরে গাছপালার বেস্টনির ভিতর দিয়ে উপশহর মুখি হয়েছে। যারফলে সামান্য ঝড়-বৃষ্টি, বাতাস হলেই বিদ্যুৎতের তারের ওপর গাছগাছালির ডালপালা পড়ার ফলে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতেকরে গাছগাছালি সরাতে দু-একদিন সময় লেগে যায় এবং উপশহরে বসবাসরত আবাসিক এলাকা সহ ব্যবসায়ীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দালাল বাজার – লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশদিয়ে মেইনরোড হয়ে যেখানে বিদ্যুৎতের খুটি দৃশ্যমান, সেখান দিয়ে সংযোগ দেয়া হলে এহেন বিদ্যুৎ দুর্ভোগ থেকে গ্রাহকগণ কিছুটা পরিত্রান পাবে বলে জনগণের বিশ্বাস।
    এই বিষয়ে ৩ নং দালাল বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন বলেন লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দ্বিতীয় বনাঞ্চল এলাকা, বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হলে মেইন লাইন যাহা মহাসড়কের পাশদিয়ে এবং সঞ্চালন লাইনগুলো যদি কভার তার দিয়ে হয় তাহলে বিদ্যুতের ভোগান্তি কিছুটা হলেও কমে আসবে বলে আমি বিশ্বাস করি।
    এই বিষয়ে নিন্ম স্বাক্ষর কারিগণের উপরোক্ত বক্তব্য –
    ১। ভি বি রায় চৌধুরী -সভাপতি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা।
    ২। মীর মহিউদ্দিন মিরন- সাবেক বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।
    ৩। হাজী আমির হোসেন – প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিফ -মীম হাসপাতাল
    ৪। এডভোকেট নজরুল ইসলাম – চেয়ারম্যান ৩ নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ।
    ৫। আব্দুল কুদ্দুস – দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক।
    ৬। মোঃ বাকের(কনফেকশনারি) – কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ।
    ৭। মহিউদ্দিন বিটু পাটোয়ারী – দালাল বাজার বণিক কল্যাণ সমিতির আহবায়ক।
    ৮। বেলায়েত হোসেন মেম্বার- ৩ নং দালাল বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
    ৯। মোঃ বাহার (পদমিতা)- লাভা টেলিকমের স্বত্বাধিকারী।
    ১০। ডাঃ রাধারমণ দাস স্বপন -( ব্যবসায়ী ঔষধ) অ্যাপোলো ফার্মেসি।
    ১১। কার্তিক দাস-বিএম ফার্মেসির স্বত্বাধিকারী।
    ১২। তপন সরকার – তপন স্বর্ণ শিল্পালয়।
    ১৩। মোঃ কামরুল -এ আর ফার্মেসি ।
    ১৪। এডভোকেট ফিরোজ আলম – সিনিয়র আইনজীবী লক্ষ্মীপুর জেলা জজ আদালত।
    ১৫। মোঃ শিবলু পাটারি -মা-মনি কম্পিউটার সহ হাজারেরও অধিক লোকের উপরোক্ত দাবি।