ঢাকাFriday , 18 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টার নিকট লক্ষ্মীপুর বাসির দাবী

    admin
    April 18, 2025 5:10 pm । ৩১৮ জন
    Link Copied!

    বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টার নিকট লক্ষ্মীপুর বাসির দাবী
    ভিবি নিউজ ডেস্ক –
    বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা লক্ষীপুরের কৃতি সন্তান মাহফুজ আলমের নিকট লক্ষ্মীপুর বাসীর প্রাণের দাবি -নিন্মরুপ:
    লক্ষীপুরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল‌ স্থাপন করা। উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর হসপিটাল কে আধুনিকায়ন করা (আই সি ইউ, সিসিইউ ও এনআইসিইউ স্থাপন করা। লক্ষ্মীপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা । মজু চৌধুরীর হাট নৌবন্দর চালু করার ব্যবস্থা করা । লক্ষ্মীপুর কে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার প্রয়োজনীয়তা উদ্যোগ গ্রহণ করা । ঢাকা -চাঁদপুর- লক্ষ্মীপুরকে আঞ্চলিক মহাসড়ক হিসাবে চার লাইন বিশিষ্ট মহাসড়কের কাজ শুরু করা, লক্ষ্মীপুরে প্রয়োজনীয় LPG station ও Gass Filling station স্থাপন করা। লক্ষ্মীপুরকে মাদক , সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করার লক্ষ্যে প্রশাসন কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।