ঢাকাSunday , 9 February 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে শেখ মজিবের অবৈধ বাংলা ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন

    admin
    February 9, 2025 4:07 pm । ২৪৫ জন
    Link Copied!

     

    ভিবি নিউজ ডেস্ক –
    লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলী গ্রামে শেখ মজিব নামে এক আওয়ামী লীগ নেতার অবৈধ বাংলা ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন। পাশাপাশি এ সময় দুই লাখ টাকাও জরিমানা করা হয়।

    বায়ু দূষণ বন্ধে রোববার ৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং দুপুরে জেলা এবং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে।

    অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদ। এ সময় সেনবাহিনী, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

    ভাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

    পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা এবং ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বায়ুদূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।