ঢাকাThursday , 18 June 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের কৃতিসন্তান ইকবাল হোসেন চৌধুরী লক্ষ্মীপুরের গৌরব

    admin
    June 18, 2026 3:31 pm । ১৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের কৃতিসন্তান ইকবাল হোসেন চৌধুরী লক্ষ্মীপুরের গৌরব

    ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন চৌধুরী জুয়েল  লক্ষ্মীপুরের গৌরব। উনাকে এলাকাবাসী দানবীর হিসাবে জানে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান। তিনি অসহায় মানুষের আসার ভরসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উনার যথেষ্ট অবদান আছে বলে  জানা যায়। মোঃ ইকবাল হোসেন চৌধুরী লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বি. ড্যাশ জাপান কোং লিমিটেডের পক্ষ থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন পরিচালক। জনাব চৌধুরী দেশের অন্যতম প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তিনি স্বনামধন্য জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড এবং জেসিএক্স ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জাপানি ক্রিড গ্রুপের সাথে যৌথ উদ্যোগে এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) অর্জনের মাধ্যমে এই শিল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা এ ধরনের প্রথম উদ্যোগ।
    তিনি লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছেন।