ঢাকাFriday , 21 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্মীপুর জেলার অংশগ্রহণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

    admin
    November 21, 2025 12:26 pm । ৫৫ জন
    Link Copied!

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী: লক্ষ্মীপুর জেলার অংশগ্রহণ

    কার্তিক চন্দ্র দাস (লক্ষ্মীপুর সদর প্রতিনিধি)
    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয। ২১ নভেম্বর শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ৯ টা থেকে এ কর্মসূচী পালন করা হয়। সারাদেশ থেকে প্রায় দশ হাজার মাঠ কর্মী এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। গ্রাম থেকে শহরের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা পরিবার পরিকল্পনা সামগ্রী বিনামূল্যে পৌছে দিয়ে থাকেন। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরন, গর্ববতী মাযের সেবা, কিশোর কিশোরী সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশুদের টিকাদান কর্মসূচীসহ সরকারি বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এত সব কাজ করার পরেও তাদের নেই কোন নিয়োগবিধি। যার কারনে যেই পদে তাদের যোগদান করে আবার সেই পদ থেকেই অবসর গ্রহন করেন। পদোন্নতি না থাকার কারনে একই বেতনে তাদের চাকুরী জীবন শেষ করে খালি হাতে ঘরে ফিরতে হয়। অথচ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সহ বাকি কর্মচারীরা পদোন্নতি সহ উচ্চতর বেতনস্কেল ভোগ করে যাচ্ছেন। অধিদপ্তর সৃষ্টির পর থেকে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রনালয়সহ অধিদপ্তরে বিভিন্ন সময় যোগাযোগ করলে তারা নিয়োগবিধি বাস্তবায়নের হবে বলে মাঠকর্মীদের আশ্বস্ত করেন। কিন্তু ২৬ বছর পার হলেও অজানা কারনে তা বাস্তবায়ন হয় নি। এ প্রসঙ্গে পরিবার পরিকল্পনা পরিদর্শক ইকবাল হোসেন টিটু লক্ষ্মীপুর বলেন নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের সকল নিয়োগ ও পদোন্নতি বন্ধ রাখতে হবে। আমরা লাগাতার শান্তিপূর্ন কঠোর কর্মসূচী পালন করে যাবো। পরিবার কল্যাণ সহকারীরা বলেন বৈষম্যহীন বাংলায়, বৈষম্যের ঠাই নাই। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে মাঠ পর্যায়ে সকল সেবা ও রিপোর্ট বন্ধসহ আরো কঠিন কর্মসূচী প্রদান করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন।