ঢাকাFriday , 13 February 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনই বিজয়ী  জাতীয়তাবাদী দল( ধানের শীষ) বিএনপি

    admin
    February 13, 2026 9:44 am । ৮০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনই বিজয়ী  জাতীয়তাবাদী দল( ধানের শীষ) বিএনপি

    ভিবি নিউজ ডেস্ক :লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে স্ব স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এসএম মেহেদী হাসান।
    ৪টি আসনে যথাক্রমে রামগঞ্জ ১ আসনে বিজয়ী হয়েছেন শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর ৩ আসনে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী,রামগতি ৪ আসনে আসরাফ উদ্দিন নিজাম।লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপি প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের সভাপতি ভি বি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।

    নির্বাচনি ফলাফলের প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থীরা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
    লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজয়ী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।’ তিনি সবাইকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
    লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির আবুল খায়ের ভুঁইয়া বলেন, এলাকার কল্যাণে সব উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।

    লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল খায়ের ভুঁইয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এসইউএম রুহুল আমিন ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট। আবুল খায়ের ভুঁইয়া ১২ হাজার ৬২৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

    লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২হাজার ৮০২ ভোট। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১২ হাজার ৮১০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
    লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে গণভোটে  ৬ লাখ ১৫ হাজার ৯৭৮ ভোট পেয়ে “হ্যাঁ” বিজয়ী হয়েছে। আর “না” এর পক্ষে ভোট পড়েছে ২ লাখ ৫০ হাজার ৭৪৯টি।

    বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থীরা। সুষ্ঠু ও অবাধ ভোট হওয়ার কারণে অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলার উন্নয়নে পরাজিত ও বিজয়ীরা একসাথে কাজ করবেন বলে আশা করছেন ভোটাররা।