ঢাকাSunday , 27 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    রামগতি উপজেলায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    admin
    April 27, 2025 4:28 am । ৩৮৬ জন
    Link Copied!

    রামগতি উপজেলায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    ভিবি নিউজ ডেস্ক – গতকাল ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে রামগতি উপজেলাধীন চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকায় ০৪ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
    রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ০৪ টি ইটভাটাকে সর্বমোট ১০,৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।অভিযানে ধ্বংস করা ইটভাটাগুলো হচ্ছে- উপজেলার চররমিজ ইউনিয়নের আবু তাহেরের মেসার্স ফোর স্টার ব্রিকস, গিয়াস উদ্দিনের মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মো. দিদারের মেসার্স শাহজালাল ব্রিকস ও মো. আকবরের মেসার্স শাহপরান ব্রিকস । এছাড়াও এই অভিযানে এক্সকেভেটর এর সাহায্যে চিমনি ও চুল্লি ভেঙে ফেলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

    পৃথক আরেকটি অভিযানে অবৈধ বালুর ভিটাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ভিটার ব্যবসায়ী, ম্যানেজার এবং মোটরযান চালকসহ ৭ জনকে মোট ৭৭,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
    এই বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি বলেন জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

     

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ