লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে বলৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মুরাদ হোসেন নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষক মুরাদ হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার পরিচালক। ভিকটিম শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
সোমবার রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার শিশুটির মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
শিশুটির ভগ্মিপতি জানান, তার শ্যালক গত তিন বছর আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়। আবাসিকে থেকে লেখাপড়া করতো। তার মা তাকে দেখতে সোমবার বিকালে মাদ্রাসায় যায়। তখন শিশুটি ওই মাদ্রাসায় থাকবে না বলে মাকে জানায়। কেন থাকবে না, এ নিয়ে চাপাচাপি করলে শিক্ষকের নির্যাতনের কথা মাকে খুলে বলে
জানা যায় গত ১৪ জুন রাতে মাদ্রাসার পরিচালক শিশুটিকে হাত-পা টিপতে বলে। এরপর সুযোগ বুঝে তাকে বলৎকার করে।
শিশুটির মা পরে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
উপরোক্ত বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্তের নিকট জানতে চাইলে তিনি বলেন ভুক্তভোগীর মা মামলা করায় আসামী গ্রেপ্তার করে আদালতে প্রেরণের বিষয়টি সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন।






