জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের সাথে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে জেলা পুলিশের সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ জেলা পুলিশ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়ের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিন আহমেদ, সিও, ১৭ সিল্ড রেজিমেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (RAB-11) নোয়াখালী, মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি লক্ষ্মীপুর, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, সকল থানাধীন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






