ঢাকাSaturday , 29 November 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আন নুর সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ

    admin
    November 29, 2025 5:59 am । ৪৯১ জন
    Link Copied!

    • লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আন নুর সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নুর

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার আন নুর সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর আত্মপ্রকাশ করার খবর পাওয়া যায়।
    জানা যায় গতকাল ২৮ নভেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার রাত্রে আন নুর সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নুরের সভাপতিত্বে এবং মোঃ সাইফ উদ্দিন স্বপনের সঞ্চলনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
    আন নুর সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল, আরো উপস্থিত ছিলেন আন নুর সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর উপদেষ্টা মোঃ নুরনবী, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নুরের পিতা প্রতিষ্ঠানের উপদেষ্টা মো: হাফেজ ফিরোজ আলম,
    সদস্য: ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, মাহমুদ হাসান
    সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী বৃন্দ।
    এই সময়ে প্রধান অতিথি ভি বি রায় চৌধুরী বলেন এই আন নুর সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীকে বেগবান করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।