
- বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব নুরনবী চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত :
ভিবি নিউজ ডেস্ক :
লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরনবী চৌধুরীর নামাজে জানাজা ৫ ই সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার বিকেল ৫.৩০ ঘটিকায় দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । জানাযার পূর্বে বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার( ভূমি) অভি দাশ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার সহ আরো অনেক মুক্তিযুদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ দল- মত নির্বিশেষে হাজার ও মানুষ।
জানা যায় বীর মুক্তিযোদ্ধা নুরনবী
চৌধুরী গত ৩১ শে আগস্ট ২০২৫, শনিবার, স্থানীয় সময় দিবাগত রাত ১২:২০ মিনিটে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৬ বছর। জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ি পশ্চিম লক্ষ্মীপুর, নিজ পৈত্রিক বাড়িতে দাফন করা হয়।
নুরনবী চৌধুরী দালালবাজার ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ছিলেন। তার ১ম সন্তান এড. আরিফুন নবী চৌধুরী রাসেল,তিনি লক্ষীপুর জজ আদালতেরএকজন আইনজীবী।
মৃত্যু কালীন সময় তিনি ৪ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।