ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি বিথীকার আগমনে উৎফুল্ল বিএনপি নেতা কর্মীরা।
৩১ মে রবিবার বিকেলে নবনির্বাচিত সংরক্ষিত নারি আসনের এমপি দলীয় নেতা-কর্মীদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন।
জানা যায় এমপি মহোদয় সাবেক সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি প্রয়াত শফিউল বারীর সহধর্মিণী ও দালাল বাজার ইউনিয়নের কৃতিসন্তান নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হুসাইন।
রবিবার বিকেলে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।
এদিকে তার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।এসময়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল,দালাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, প্রথম যুগ্ম সাধারন সম্পাদক মির্জা শামছু, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা চৌধুরী, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, তাঁতীদলের সদস্য সচিব মোসাদ্দেক জিকুসহ রায়পুর লক্ষ্মীপুরের বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বিথীকা বলেন, ‘দলীয় নেতাকর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। লক্ষ্মীপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।’
তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।






