ঢাকাMonday , 15 September 2025
    আজকের সর্বশেষ সবখবর

    গর্ভবতী নারীদের জন্য আলিফ-মীম হাসপাতালের বিশেষ উদ্যোগ

    admin
    September 15, 2025 6:12 am । ২৮৩ জন
    Link Copied!

    গর্ভবতী নারীদের জন্য আলিফ-মীম হাসপাতালের বিশেষ উদ্যোগ

    ভি বি রায় চৌধুরী -লক্ষীপুর জেলার উপশহরে অবস্থিত আলিফ-মীম হাসপাতাল কর্তৃপক্ষ গর্ভবতী নারীদের জন্য এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আমীর হোসেন ঘোষণা দিয়েছেন— প্রতি মাসের শেষ শুক্রবার, যেটি স্থানীয়ভাবে “গরিবের হজের দিন” নামে পরিচিত, সেদিন গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন ও নর্মাল ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীকে বহন করতে হবে কেবল ফার্মেসি বিল ও ডেলিভারির পূর্বের ল্যাব টেস্টে খরচ। তবে হাসপাতাল নিজ দায়িত্বে বহন করবে হাসপাতাল বিল, কেবিন চার্জ, চিকিৎসক ও সার্জারির খরচ, অ্যানেস্থেসিয়া বিলসহ অন্যান্য সার্ভিস চার্জ। আগ্রহী রোগীদের প্রতি মাসের শেষ শুক্রবারের আগে দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে হাসপাতালে এসে নিবন্ধন করতে হবে।

    মানবিক উদ্যোগের পেছনের কারণ

    “””””””””””””””””””””””””””””””””সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব আমীর হোসেন বলেন, “অনেক সময় মাসের শেষ দিকে সাধারণ মানুষের হাতে টাকা থাকে না। কিন্তু অসুস্থতা তো অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না। অর্থের অভাবে অনেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। এই বিষয়টি মাথায় রেখেই আমরা গরিবের হজের দিনে গর্ভবতী নারীদের জন্য এ বিশেষ উদ্যোগ নিয়েছি।”

    তিনি আরও জানান, এই উদ্যোগে যদি কারও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে প্রয়োজনে তিনি মাসে দুই শুক্রবার বা প্রয়োজনে প্রতি শুক্রবার এ সেবা চালু করবেন।
    “আমি শুধু টাকার জন্য হাসপাতাল দেইনি, আমার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা,” সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান
    এমন ব্যতিক্রমী উদ্যোগে ইতোমধ্যেই লক্ষীপুরের মানুষের মধ্যে উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অসহায় পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যদি অন্য হাসপাতালের মালিকরাও এভাবে এগিয়ে আসতেন, তাহলে অনেক দরিদ্র পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত হতো না।”

    প্রসব বেদনা নিয়ে আসা ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ রবিবার এক রোগীর অভিভাবক জানান, “অন্য দুইটি হাসপাতালে আমাদের এ রোগীকে নিলে তারা সিজার করার উদ্যোগ নেন তাৎক্ষণিক আমরা আলিফ-মীম হাসপাতালে রোগীকে নিয়ে আসলে দায়ীত্ব রত ডাক্তার সিজার করতে দেননি। অক্লান্ত পরিশ্রমে তারা নরমাল ডেলিভারি নিশ্চিত করেছেন। আমরা সত্যিই সন্তুষ্ট।”

    আলিফ-মীম হাসপাতালের বিশেষত্ব

    হাসপাতালের চেয়ারম্যান জানান, আলিফ-মীম হাসপাতালের সেবার মান উন্নত করা এবং অন্যান্য হাসপাতালের তুলনায় ভিন্নধর্মী সেবা প্রদানই তাদের লক্ষ্য। হাসপাতালের ছাদে হেলিপ্যাডের সুবিধা রয়েছে, যা লক্ষীপুর জেলায় অন্য কোথাও নেই।

    তিনি আশা প্রকাশ করেন, যদি প্রতিটি হাসপাতাল মাসে একদিন হলেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে লক্ষ্মীপুরেই অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত হবে।