নরসিংদীর ড্রিম হলিডে পার্কের জীববৈচিত্র উপভোগে প্রবিরের আমন্ত্রণ
ভিবি নিউজ ডেস্ক – নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা – সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্ক ( Dream Holiday Park) অবস্থিত। প্রায় ২৫০ বিঘা জায়গা জুড়ে এই পার্ক টি ২০১১ সালে নির্মান করা হয়েছে। এখানে রয়েছে বিনোদন প্রেমীদের শিশু কিশোর সর্বস্থরের সাংস্কৃতিকমনাদের বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং বড়স, স্পিডবোট, সোয়ানবোট, জেড ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল, ভুতের বাড়ী সহ গ্রাম বাংলার পরিবেশ সেখানে প্রবেশ করলে গ্রামের পরিবেশের ঘ্রাণ পাওয়া যায়। এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়াবি স্পট, কৃত্রিম অভয়্যারন্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত তৈরি করা হয়েছে। এছাড়া ও এই পার্কে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে যেখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে শুনা যায় সমু্দ্রের গর্জন এবং দেখা যায় ঢেউ।
দর্শনার্থীদের বসার জন্য ড্রিম হলিউডে পার্কে অনেক বিশ্রাম ঘর রয়েছে।
বিনেদনের কথা ভেবে সঙ্গীতের নানা ধরনের উপকরণ রাখা হয়েছে। যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে এই পার্ক ভ্রমণ করতে পারবে।
ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। চাইলে পিকনিকের জন্য স্পষ্ট হিসেবে বেছে নিতে পারেন। এখানে মায়াবী, মধুরিমা, মালঞ্চ, মল্লিকা, গাংছিল, রিভার ভিউ ও মেঠোপথ নামে ছয়টি পিকনিক স্পট রয়েছে এছাড়াও এসি রুমের ১ টি বাংলো যাহা পিকনিকের জন্য বরাদ্দ।
ড্রিম হলিডে পার্কটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা। এখানে রক্ষনাবেক্ষন ও পরিচালনার জন্য ২৫০ জন নিয়োজিত আছে।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময় টা পিক সময়। প্রবীর কুমার সাহার আরেক টি প্রতিষ্ঠান হলো ড্রিম হলিডে রিসোর্ট ইনানী।
তাই চিত্তবিনোদন করার ইচ্ছা থাকলে আপনিও ঘুরে আসতে পারেন নরসিংদী জেলায় গড়েউঠা প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত বিনোদনের এই প্রতিষ্ঠান যাহার নাম হলিডে পার্ক।






