ঢাকাFriday , 27 March 2026
    আজকের সর্বশেষ সবখবর

    সৌদি আরবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান আমির হোসেন কে সম্মাননা

    admin
    March 27, 2026 5:02 pm । ৩৫ জন
    Link Copied!

    সৌদি আরবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান আমির হোসেন কে সম্মাননা

    সৌদি প্রতিনিধি- গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে এনটিভি কর্তৃক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় আলিফ মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা ও আলিফ মীম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্জ আমির হোসেন কে।

    এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, মানবসেবায় অসামান্য অবদান এবং দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে বলে সূত্র থেকে জানা যায়।

    অনুষ্ঠানটি ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে উপস্থিত ছিলেন এনটিভি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাগণ এবং প্রবাসী বিনিয়োগকারীরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।

    আন্তর্জাতিক অঙ্গনে এই সম্মাননা অর্জন শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং সমগ্র আলিফ মীম পরিবারের জন্য গর্বের বিষয়। এটি সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণে কাজ করার পথ সুগম করবে বলে উপস্থিতিদের বিশ্বাস।