ঢাকাThursday , 6 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    পরিবহন মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

    admin
    March 6, 2025 2:14 pm । ২৬৭ জন
    Link Copied!

    পরিবহন মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
    ভিবি নিউজ ডেস্ক :০৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ পুলিশ সুপার কার্যালয়, লক্ষ্মীপুরের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান এবং ঈদুল-উল-ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষে সর্ব-সাধারণের চলাচলের পথ সুগম করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে লক্ষ্মীপুর পরিবহন মালিক সমিতির সকল পর্যায়ের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ রকিবুল হাসান পিপিএম, ডিআইও-০১ মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মোঃ আব্দুল মোন্নাফ, টিআই প্রশান্ত দাস সার্জেন্টগণ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ-সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।