ঢাকাFriday , 12 September 2025
    নোটিফিকেশন
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৭-২০২১ অনুষ্ঠিত

    admin
    September 12, 2025 6:12 pm । ৪৪০ জন
    Link Copied!

    • লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৭-২০২১ অনুষ্ঠিত
      ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৭-২০২১ গতকাল ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ শুক্রবার বিকেল ৪ টায় লক্ষ্মীপুর টাউন হলে অনুষ্ঠিত হয়।
      অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
      জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার,
      বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
      মোঃ জসীম উদ্দিন, প্রশাসক, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর মোহাঃ রেজাউল হক।
      সভায় সভাপতিত্ব করেন-
      সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর
      অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-
      মনিরুজ্জামান মনির, জেলা কালচারাল অফিসার, লক্ষ্মীপুর।

    প্রধান অতিথি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৯ জন গুণীশিল্পীকে সম্মাননা উত্তরীয় পরিয়ে সম্মাননা পদক, সনদপত্র, স্যুভেনির, সম্মাননা উপহার চেক এবং প্রধান অতিথি জেলাপ্রশাসক রাজীব কুমার সরকারের লেখা সংস্কৃতির দন্দ ও সমন্বয় বই তুলে দেন।

    লক্ষ্মীপুর সংবাদ সর্বশেষ